জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দেশবাসী আগামী দুই-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছে। তিনি বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি থেকে বেরিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সামনে এ কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কারও ফাঁদে পা দেব না, মাথা নত করব না এবং সীমা লঙ্ঘনও করব না। আমরা আশা করছি, দুই-একদিনের মধ্যে সুখবর পাবেন।”
তিনি দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ছাড় না দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে আরো বলেন, “আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করতে ঐক্যবদ্ধ। সরকার যেন যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করব।”
জামায়াত আমির আরও জানান, জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় অর্জিত হয়েছে এবং চলমান ষড়যন্ত্র মোকাবিলায় তাদের ঐক্য প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি বলেন, “দেশি-বিদেশি গণমাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার মোকাবিলা করতে হবে।”
সংলাপের বিষয়ে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, “অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব।”

0 মন্তব্যসমূহ